চট্টগ্রামে শেভরনের পৃষ্ঠপোষকতায় ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) ২০২৪ সালের জন্য সামার স্কুল প্রোগ্রাম শুরু করেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে সামার স্কুলের পরিচালক মহিউদ্দিন আহসানুল কবির চৌধুরী বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আবু তাহের এবং বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক ড. মুনাল মাহবুব। অনুষ্ঠানে শেভরন বাংলাদেশের কমিউনিটি এনগেজমেন্ট এবং সোশ্যাল ইনভেস্টমেন্ট ম্যানেজার খন্দকার তুষারুজ্জামানসহ এইউডব্লিউর রেজিস্ট্রার হিউ মার্টিন, স্টুডেন্ট রিক্রুটমেন্ট ডিরেক্টর সুমন চ্যাটার্জিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি
শেভরনের পৃষ্ঠপোষকতায় এইউডব্লিউর সামার স্কুল-২০২৪ শুরু
চট্টগ্রামে শেভরনের পৃষ্ঠপোষকতায় ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) ২০২৪ সালের জন্য সামার স্কুল প্রোগ্রাম শুরু করেছে।










