বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় অর্থায়ন করবে মধুমতি ব্যাংক পিএলসি। এজন্য গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি করেছে ব্যাংকটি।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমানের উপস্থিতিতে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জবদুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় মধুমতি ব্যাংক সিএমএসএমই গ্রাহকদের ৯ শতাংশ সুদে অর্থায়ন করতে পারবে। এ অর্থায়ন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের চলতি মূলধনের চাহিদা মেটানো এবং ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে।










