এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে বেলুন উড্ডয়ন, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আয়োজনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, পরিচালক রাজিয়া সুলতানা, পরিচালক নাহরীন রহমান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাসুদ হোসেন, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএসহ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

তোফাজ্জল হোসেন বলেন, ‘১৯৮৫ সালের ২৩ এপ্রিল দেশের প্রথম বেসরকারি জীবনবীমা কোম্পানি হিসেবে ন্যাশনাল লাইফ যাত্রা করে। দীর্ঘ সময়ে ন্যাশনাল লাইফ বিপুল জনগোষ্ঠীকে সঞ্চয়মুখী করার পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ’

ন্যাশনাল লাইফ ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৭৫ লাখ লোককে বীমার আওতায় এনেছে। প্রিমিয়াম আয় করেছে ২১ হাজার ৩২০ কোটি টাকা আর দাবি পরিশোধ করেছে ১২ হাজার ২২০ কোটি টাকা। বর্তমানে কোম্পানিতে বেতনভিত্তিক প্রায় পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই লাখ লোক কাজ করছে। —বিজ্ঞপ্তি