এ উপলক্ষে মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সফিউল আজম ‘বাংলা কিউআর অ্যাকোয়ারিং’ কার্যক্রমের উদ্বোধন করেন। মধুমতি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা আরব ফজলুর রহমান, এসইভিপি ও প্রধান ঝুঁকি কর্মকর্তা আরিফ হাসান খানসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বাংলা কিউআর-ভিত্তিক পেমেন্ট সেবা দেয়ার লক্ষ্যে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মধুমতি ব্যাংক। এ সময় ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম এবং স্মার্ট টেকনোলজিসের এমডি মোহাম্মদ জহিরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের আওতায় স্মার্ট টেকনোলজিসের শোরুম ও ডিলারশিপ পয়েন্টে বাংলা কিউআর-ভিত্তিক পেমেন্ট সেবা নিশ্চিত করবে মধুমতি ব্যাংক।