এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমান শেখ এফসিএমএ, সেক্রেটারি পদে আবদুল মোতালেব এফসিএমএ ও ট্রেজারার পদে মো. আসাদুজ্জামান এফসিএমএ নির্বাচিত হয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি খুলনার সিএমএ ভবনে অনুষ্ঠিত খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের এক সভায় তাদের ২০২৬ সালের জন্য নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী চেয়ারম্যান আজিজুর রহমান এফসিএমএ।
নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক শেখ জিয়াউল ইসলাম বর্তমানে সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত এবং আইসিএমএবির একজন ফেলো সদস্য। তিনি এর আগেও খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান, সেক্রেটারি ও ট্রেজারার পদে দায়িত্ব পালন করেছেন। ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান শেখ বর্তমানে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। সেক্রেটারি আবদুল মোতালেব ত্রিএফ অ্যাসোসিয়েটস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত এবং ট্রেজারার মো. আসাদুজ্জামান আসাদ কোম্পানির প্রিন্সিপাল ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।—বিজ্ঞপ্তি










