মধুমতি ব্যাংক পিএলসি এবং মানা বে ওয়াটার পার্কের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এএমডি শাহনেওয়াজ চৌধুরীর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ডিএমডি ও সিবিও কামরুল হাসান খান এবং মানা বে ওয়াটার পার্কের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সেলিম খান সুরাটী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মধুমতি ব্যাংক-মানা বে ওয়াটার পার্ক সমঝোতা চুক্তি স্বাক্ষর
মধুমতি ব্যাংক পিএলসি এবং মানা বে ওয়াটার পার্কের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।










