জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ) ও প্রাইম ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সম্প্রতি এনপিএর নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান এবং প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
পেনশন কর্তৃপক্ষ-প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক সই
জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ) ও প্রাইম ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।










