তারল্যের প্রয়োজন হলে রেপোর (পুনঃক্রয় চুক্তি) মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করে বাণিজ্যিক ব্যাংক। এতদিন রেপোর মাধ্যমে ৭, ১৪ ও ২৮ দিন মেয়াদি ধার নেয়া যেত। আগামী ১০ এপ্রিল থেকে কেবল ৭ ও ১৪ দিন মেয়াদী রেপোর নিলাম অনুষ্ঠিত হবে। তবে এক্ষেত্রে নিলাম অনুষ্ঠিত হবে কেবল সপ্তাহে এক দিন।

সোমবার ( ২৪ মার্চ) কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। দেশের সবকটি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীর কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রতি সপ্তাহের মঙ্গলবার ৭ দিন ও ১৪ দিন মেয়াদি রেপো নিলাম অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ছুটি থাকলে নিলাম অনুষ্ঠিত হবে পরবর্তী কর্মদিবসে।