আপনি দেখছেন রৌদ্রোজ্জ্বল দিন। কিন্তু শত শত মাইল দূরে কোথাও বজ্রঝড়ে ব্যাহত হতে পারে ফ্লাইট। তেমন তথ্য যাত্রীদের জানিয়ে দিচ্ছে ইউনাইটেড এয়ারলাইনস। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে ফ্লাইট বিকল্প পথে নির্ধারিত বিমানবন্দরে পৌঁছতে দেরি করে। সে ক্ষেত্রে ঘরে বসে তথ্যটি জানতে পারবেন যাত্রীরা। যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনস সম্প্রতি জানিয়েছে, ফ্লাইট-ট্র্যাকিং প্লাটফর্ম ফ্লাইটঅ্যাওয়ারের সাহায্য নিচ্ছে তারা। ভ্রমণকারীদের লাইভ মানচিত্রের লিংক পাঠাতে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে কোম্পানিটি। খবর সিএনবিসি ও ছবি ইউনাইটেড এয়ারলাইনস