গ্লোবাল ব্রান্ড পিএলসি ও ব্রাদার গালফ করপোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত হলো ‘ব্রাদার পার্টনার ডে ২০২৫’। গত ২৪ জুন অনুষ্ঠিত এ জমকালো আয়োজনটি ছিল ব্রাদার ব্র্যান্ডের সফল যাত্রা, অংশীদারত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা উদযাপনের এক বিশেষ উপলক্ষ।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন প্রধান বক্তা ব্রাদার গালফ-এর সেলস ডিরেক্টর আমিত আলী। তিনি ব্রাদার-এর কৌশলগত পরিকল্পনা, এর বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও, বাংলাদেশের বাজারে তাদের অবস্থান ও ভবিষ্যৎ রোডম্যাপ তুলে ধরেন। পাশাপাশি কারিগরি দিক ও ব্যবহারিক উপকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এটি ছিল অতিথিদের মাঝে প্রাণবন্ত ও ইন্টারঅ্যাকটিভ মুহূর্ত।
পরবর্তীতে বক্তব্য রাখেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন খোন্দকার এবং চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ। বক্তারা বলেন, ব্রাদার-এর সঙ্গে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ১৯ বছরের সফল পার্টনারশিপ পারস্পরিক আস্থা, দক্ষতা ও উদ্ভাবনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, ব্রাদার-এর অত্যাধুনিক প্রযুক্তি, গ্রাহককেন্দ্রিক পণ্য উন্নয়ন এবং উদ্ভাবনী শক্তি আগামী দিনগুলোতে আরো উন্নত সমাধান ও বাজারে নেতৃত্ব এনে দেবে। এই ভিশন বাস্তবায়নে গ্লোবাল ব্র্যান্ড ও ব্রাদার যৌথভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।
এরপর আয়োজন করা হয় ‘পার্টনার রিকগনিশন সেশন’, যেখানে ব্রাদার-এর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত চ্যানেল পার্টনারদের অবদানকে সম্মান জানানো হয়। নির্বাচিত পার্টনারদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় তাদের নিরলস পরিশ্রম, প্রতিশ্রুতি ও পার্টনারশিপে অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ।
আয়োজনের শেষ পর্বে ব্রাদার ও গ্লোবাল ব্র্যান্ড পিএলসির পক্ষ থেকে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও গালা ডিনার আয়োজন করা হয়। —বিজ্ঞপ্তি










