মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। গতকাল সকালে মেঘনা ইকোনমিক জোনে উৎপাদিত উচ্চমানের সয়াবিন মিল, রেপসিড কেক, এক্সেটুডেড ফুল ফ্যাট (সয়া) সয়াবিন হাল, লিকুইড লেথিসিন, পাউডার লেথিসিন এবং লেথিসিন অয়েলসহ বিভিন্ন কারখানা ঘুরে দেখেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের এগ্রিকালচার অ্যাটাসের মেগান ফ্রান্সিস, মেঘনা গ্রুপের (এমজিআই) তাহমিনা মোস্তফা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তায়েফ বিন ইউসুফ।

পিটার হাস বলেন, ‘আমেরিকা বাংলাদেশ কৃষি বাণিজ্য দিন দিন সম্প্রসারিত হচ্ছে। আমেরিকা থেকে বাংলাদেশ সয়াবিন দানা আমদানি করছে। কৃষিপণ্য আরো যাতে সম্প্রসারিত হয় সেজন্য আমেরিকা বাংলাদেশ একযোগে কাজ করে যাচ্ছে।’ তিনি আরো বলেন, ‘মেঘনা গ্রুপের মতো বড় বড় কোম্পানি সরাসরি আমেরিকা থেকে সয়াবিনের দানাসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানি করছে।’

তিনি মেঘনা গ্রুপের আমদানি করা উন্নতমানের সয়াবিনের দানা, সয়াবিন উৎপাদনের মিলগুলো পরিদর্শন করে উৎপাদন ও বিপণন সম্পর্কে খোঁজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।