সম্প্রতি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (কাস্টডিয়ান), এএমএস গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (সম্পদ ব্যবস্থাপক) ও ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের (ব্রোকারেজ হাউজ) মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
আইসিবির উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদার উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন আইসিবির কাস্টডিয়ান ডিপার্টমেন্টের সহকারী মহাব্যবস্থাপক আইরিন পারভীন বিনতে ফারুক, এএমএস গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের সিইও মুহাম্মদ আসমত আলী দরি ও ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশা।
এ চুক্তির মাধ্যমে ফান্ডের সিকিউরিটিজ লেনদেন ও পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত আইনি কাঠামো অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত হবে।










