চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, পরিচালক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, মোহাম্মদ আলী হোসেন, ফরহাদ আহমেদ আকন্দ, কবির আহমেদ, ফারজানা জাহান আহমেদ, সাইফুল আরেফিন খালেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, মো. আজিজুল হক, ডা. জ্যোৎস্না আরা বেগম, মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন, নুভেদ মিজান ইকবাল, স্বতন্ত্র পরিচালক দিলশাদ আহমেদ, রুবাইয়াত আরা এফসিএ এবং এমএমজি সারওয়ার।

এছাড়া কোম্পানির কনসালট্যান্ট, মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান আর্থিক কর্মকর্তা, কোম্পানি সচিব এবং অভ্যন্তরীণ নিরীক্ষা ও কমপ্লায়েন্স প্রধান ওই সভায় উপস্থিত ছিলেন।

ওই সভায় অডিট কমিটির সুপারিশ অনুযায়ী, কোম্পানির ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী প্রকাশ করা হয়। সভায় ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, যেখানে শেয়ারহোল্ডারদের ৪ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা নগদ লভ্যাংশ প্রদান করা হবে এবং অবশিষ্ট আয় কোম্পানির সঞ্চিতি ও ভবিষ্যৎ তহবিলে স্থানান্তরসহ সরকারি নিয়মানুযায়ী বিনিয়োগ করা হবে।