‘এসএমই উদ্যোগে সমৃদ্ধ দেশ, স্মার্ট অর্থনীতির বাংলাদেশ’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে গ্রাহকদের নিয়ে আন্তর্জাতিক এমএসএমই দিবস পালন করেছে আইআইডিএফসি পিএলসি। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইডিএফসির এমডি এবং বিএলএফসিএর চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এ সময় উদ্যোক্তাদের জন্য নতুন একটি এসএমই প্রকল্প চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আইআইডিএফসির সব শাখা অফিসে গ্রাহকদের অংশগ্রহণে আন্তর্জাতিক এমএসএমই দিবস পালন করা হয়েছে।