মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত সানওয়ে মেডিকেল সেন্টারে বিশেষ ছাড় ও অন্যান্য স্বাস্থ্যসেবা-সংক্রান্ত সুবিধা পাবেন ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) প্রায়োরিটি গ্রাহকরা। এ লক্ষ্যে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। ইবিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার এবং সানওয়ে মেডিকেল সেন্টারের ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ভিনসেন্ট গুই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ইবিএল গ্রাহকরা কুয়ালালামপুরের সানওয়ে মেডিকেলে পাবেন বিশেষ সুবিধা
এ লক্ষ্যে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়।










