এনআরবি ব্যাংক লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান। ব্যাংকের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, অডিট কমিটির চেয়ারম্যান মো. মতিউর রহমান, পরিচালক বায়জুন নাহার চৌধুরী, মোহাম্মদ জাহেদ ইকবাল, ডা. রহমানসহ অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডাররা, এমডি ও সিইও (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান এবং কোম্পানি সচিব মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। সভায় ২০২৩ সমাপ্ত বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।
এনআরবি ব্যাংকের ১১তম এজিএম অনুষ্ঠিত
এনআরবি ব্যাংক লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।










