ইস্টার্ন ব্যাংক তাদের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘স্কাইব্যাংকিং’-এর অধিক নিরাপদ, ফিচারসমৃদ্ধ ও ব্যবহারবান্ধব নতুন সংস্করণ চালু করেছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন ইবিএলের এমডি আলী রেজা ইফতেখার। এ সময় আরো উপস্থিত ছিলেন এএমডি আহমেদ শাহীন, ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, ডিজিটাল আর্থিক সেবা প্রধান আহসান উল্লাহ চৌধুরী, ডিজিটাল ব্যাংকিং প্রধান আমীন মো. মেহদী হাসান, প্রযুক্তি উন্নয়ন ও ট্রান্সফরমেশন বিভাগের প্রধান সঞ্জিত দত্ত প্রমুখ।