সম্প্রতি প্রতিষ্ঠানের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) কার্যক্রম পরিচালনার লক্ষ্যে লংকাবাংলা ইনভেস্টমেন্টস পিএলসির (এলবিআইপিএলসি) সঙ্গে একটি ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানায় লংকাবাংলা ইনভেস্টমেন্টস।
চুক্তির মাধ্যমে সুনিভার্স ফুটওয়্যারের সম্ভাব্য আইপিও প্রক্রিয়ার ব্যবস্থাপনা, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে লংকাবাংলা ইনভেস্টমেন্টস। পাশাপাশি পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রস্তুতিমূলক কাজও করবে প্রতিষ্ঠানটি।
চুক্তিতে সুনিভার্স ফুটওয়্যারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি রিয়াদ মাহমুদ। অন্যদিকে লংকাবাংলা ইনভেস্টমেন্টসের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল পলিমার গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) সৈয়দ আহমেদ এফসিএ, লংকাবাংলা ইনভেস্টমেন্টসের প্রাইমারি মার্কেট সার্ভিসেস বিভাগের প্রধান ইশতিয়াক উদ্দিন এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সুনিভার্স ফুটওয়্যার দেশের একটি পরিবেশবান্ধব ও শতভাগ রফতানিমুখী সিনথেটিক জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান আরো শক্তিশালী করা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য কোম্পানিটি পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
অন্যদিকে লংকাবাংলা ইনভেস্টমেন্টস দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক হিসেবে আইপিও ব্যবস্থাপনা, করপোরেট পরামর্শ, মূলধন সংগ্রহ, একীভূতকরণ ও অধিগ্রহণ (এমঅ্যান্ডএ), লেনদেন পরামর্শ এবং সম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন আর্থিক সেবা প্রদান করে থাকে। প্রতিষ্ঠানটি দেশের পুঁজিবাজারে অসংখ্য আইপিও এবং গুরুত্বপূর্ণ করপোরেট লেনদেনে ইস্যু ম্যানেজার ও আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছে।










