রাজধানীর একটি হোটেলে শনিবার ‘লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স পারস্পেক্টিভস আন্ডার ডকুমেন্টারি ক্রেডিটস’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। আইসিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন আইসিসিবির ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান মুহাম্মদ এ (রুমী) আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন আইসিসিবির মহাসচিব আতাউর রহমান; বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব; কর্মশালার রিসোর্স পারসন ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ইভিপি এটিএম নেসারুল হক এবং আইসিসিবির মহাব্যবস্থাপক অজয় বি সাহা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ কর্মশালায় দেশের ১৮টি ব্যাংকের ৫৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।