আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে বাগেরহাটে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী এ কনফারেন্সে জেলার ২০টি তফসিলি ব্যাংকও অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সোনালী ব্যাংকের ডিজিএম সুকুমার রায়, জনতা ব্যাংকের ডিজিএম মো. মফিজুল ইসলাম, কৃষি ব্যাংকের ডিজিএম দেবদাস সরকার এবং অগ্রণী ব্যাংকের এজিএম বিপুল মণ্ডল।
বাগেরহাটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে বাগেরহাটে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।










