বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) প্রবেশনারি অফিসারদের অংশগ্রহণে চার সপ্তাহব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং কোর্স শেষ হয়েছে। বাংলাদেশ কমার্স ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (বিসিবিটিআই) উদ্যোগে সম্প্রতি এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিসিবিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান। সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি মো. ওবায়দুল হক। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল আলম, মানবসম্পদ উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান শাহ মোহাম্মদ জুনায়েদ ইবনে আমিন এবং বিসিবিটিআইয়ের অধ্যক্ষ ইস্কান্দার পারভেজ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে ‘শোকেসিং এ রোডম্যাপ টু মেক বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) ওয়ান অব দ্য টপ ১০ ব্যাংকস ইন বাংলাদেশ উইদিন ফাইভ ইয়ার্স’ শীর্ষক গ্রুপ প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। পাঁচ বছরের মধ্যে বিসিবিএলকে দেশের শীর্ষ ১০টি ব্যাংকের একটি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আয়োজিত এ প্রেজেন্টেশনে অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।

বিসিবিএল বলছে, চার সপ্তাহের এ প্রশিক্ষণে ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান দেয়া হয়। পাশাপাশি পেশাদারত্ব, সততা, নৈতিকতা, দায়িত্বশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্ব দেয় বিসিবিএল।