বন্দরনগরীর আগ্রাবাদে আজিজ কোর্টে গতকাল এ অফিসের উদ্বোধন করা হয়। মূলত গ্রাহকসেবা আরো দ্রুত, সহজ ও কার্যকর করার লক্ষ্যে এটি চালু করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দুই বছরের প্রস্তুতি শেষে পতেঙ্গা কনটেইনার টার্মিনালে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে আরএসজিটি বাংলাদেশ। আধুনিক শিপ টু শোর (এসটিএস) ক্রেন স্থাপনের পর প্রতিষ্ঠানটি এখন টার্মিনালের পরিচালন দক্ষতা ও উৎপাদনশীলতা আরো বাড়ানোয় মনোযোগ দিচ্ছে।

নতুন ওয়ান স্টপ সার্ভিস অফিসে গ্রাহকদের জন্য প্রয়োজনীয় সব সেবা এক ছাদের নিচে পাওয়া যাবে। এর মধ্যে একটি ডেডিকেটেড ব্যাংকিং স্পেস রয়েছে, যেখানে গ্রাহকরা একই স্থানে ডকুমেন্টেশন ও ব্যাংকিং সেবা সম্পন্ন করতে পারবেন।

আরএসজিটি বাংলাদেশ বলছে, এ অফিস প্রতিষ্ঠানটির অবকাঠামো ও গ্রাহকসেবায় ক্রমাগত বিনিয়োগের প্রতিফলন। আন্তর্জাতিক মানের বন্দরসেবা নিশ্চিত করা এবং বাংলাদেশের সামুদ্রিক ও লজিস্টিক খাতের প্রবৃদ্ধিতে অবদান রাখাই তাদের মূল লক্ষ্য।