গত শনিবার রাজধানীর উত্তরায় সনি-স্মার্ট শোরুমে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব মুখর ছিল বিভিন্ন রাউন্ডে বিজয়ী প্রতিযোগী, বিচারক আর আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে।
সনি-স্মার্ট মুভি ম্যারাথন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২ হাজার ৪৩৫ জন প্রতিযোগী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে পাঁচটি রাউন্ডে মোট ৪০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান। তাদের মধ্য থেকে বিভিন্ন রাউন্ডে বিজয়ী আটজন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পান গ্র্যান্ড ফিনালেতে।
সনি-স্মার্ট মুভি ম্যারাথন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন নোয়াখালীর মাহমুদুল হক। তিনি জিতেছেন সনির লেটেস্ট ব্র্যাভিয়া ফাইভ সিরিজের ৬৫ ইঞ্চি ফোরকে গুগল টেলিভিশন। আর দ্বিতীয় স্থান অর্জনকারী নউফ শাহীন কনা জিতেছেন সনি সাউন্ড সিস্টেম আল্ট ফিল্ড সেভেন এবং তৃতীয় বিজয়ী জাহিদুল ইসলাম জিতেছেন সনি সাউন্ড সিস্টেম আল্ট ফিল্ড ওয়ান। গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগী পেয়েছেন আলটিমেট ব্যাজ অ্যান্ড নয়েস ক্যানসেলিং সমৃদ্ধ সনি হেডফোন ডব্লিউএফ-সিএইচ৫২০। পাশাপাশি বিভিন্ন রাউন্ডে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগী পেয়েছেন সনি-স্মার্ট মুভি ম্যারাথন স্যুভেনির ও গিফট ভাউচার।
গ্র্যান্ড ফিনালেতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনলোজিস (বিডি) লিমিটেডের মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী, উপমহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান, সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রডাক্ট স্পেশালিস্ট দেলোয়ার হোসেন এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, কমেডিয়ান, পডকাস্টার ও অভিনেতা রাকিন আবসারসহ সনি-স্মার্টের বিভিন্ন পর্যায়ের কর্মীরা।
অনুষ্ঠানে প্রতিযোগী ও আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশে প্রথবারের মতো ব্যতিক্রমী এবং উদ্ভাবনী এ আয়োজনের জন্য সনি-স্মার্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় সনি-স্মার্টের মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ইলেকট্রনিক পণ্যের বাজারে পাঁচ বছর ধরে জাপানিজ ব্র্যান্ড সনিকে নিয়ে আমাদের যৌথ যাত্রার পর থেকেই গ্রাহকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে সনি-স্মার্ট। অল্প সময়ের ব্যবধানে দেশব্যাপী কাস্টমার-ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছি আমরা। ফলে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস আগের চেয়ে অনেক বেড়েছে।’
কোম্পানিটির উপমহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান জানান, ‘আমরা কেবল পণ্য বিক্রিতে নিজেদের সীমাবদ্ধ না রেখে আমাদের ক্রেতা ও দেশের আপামর জনসাধারণের কল্যাণেও কাজ করে যাচ্ছি। এর অংশ হিসেবে আমরা অতীতে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সংগীত প্রতিযোগিতার মতো আয়োজন করেছি। এবার আমরা আয়োজন করলাম মুভি ম্যারাথন। সামনের দিনেও আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’










