যুক্তরাজ্যভিত্তিক মাইনিং কোম্পানি অ্যাংলো আমেরিকান কিনে নিতে চায় অস্ট্রেলিয়ান জায়ান্ট বিএইচপি। ৩ হাজার ১০০ কোটি পাউন্ডের প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনার পর্যায়ে রয়েছে। চুক্তিটি বাস্তবায়ন হলে বৈশ্বিক খনি শিল্পের সবচেয়ে বড় একীভূতকরণগুলোর একটিতে পরিণত হবে। চিলি, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও অস্ট্রেলিয়ায় খনি পরিচালনাকারী অ্যাংলো আমেরিকানের বাজারমূল্য প্রায় ২ হাজার ৯০০ কোটি পাউন্ড। অন্যদিকে বিএইচপির বাজারমূল্য প্রায় ১১ হাজার ৯৫০ কোটি পাউন্ড। বছরখানেক আগে ৫০০ কোটি পাউন্ডে তামা উত্তোলনকারী ওজ মিনারেলস কিনে নেয় বিএইচপি। নতুন চুক্তিটি সম্পন্ন হলে তামা খাতে বিএইচপির বৈশ্বিক হিস্যা উল্লেখযোগ্য পরিমাণ বেড়ে যাবে। খবর বিবিসি ও ছবি বিএইচপি