সম্প্রতি দশমবারের মতো এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের উল্লেখযোগ্যসংখ্যক সংবাদকর্মী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজুল ইসলাম। এ সময় তিনি দেশের ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন। —বিজ্ঞপ্তি
এবি ব্যাংকের উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার মাহফিল
এবি ব্যাংক পিএলসির উদ্যোগে দেশের গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।










