আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির নিট লোকসান বেড়েছে ৬ দশমিক ৩২ গুণ। কোম্পানিটির এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানা গেছে।
তথ্যানুসারে, সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বেঙ্গল ফাইন সিরামিকসের নিট লোকসান হয়েছে ১০ কোটি ৩৩ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ কোটি ৬৩ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৫৮ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৫ টাকা ১৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৫০২ টাকা ৮৭ পয়সায়।
১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেঙ্গল ফাইন সিরামিকসের অনুমোদিত মূলধন ২৫ কোটি ও পরিশোধিত মূলধন ৬ কোটি ৫০ লাখ টাকা।
পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ২৬ কোটি ১০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬৫ লাখ। এর ৩০ দশমিক ১৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৭ দশমিক ৬১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২২ দশমিক ২২ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৬০ টাকা ৫০ পয়সা।










