এক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের দুটি বিলাসপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান। ডিপার্টমেন্টাল স্টোর স্যাকস ফিফথ এভিনিউয়ের প্যারেন্ট এইচবিসি কিনে দিতে যাচ্ছে নেইম্যান মারকুস গ্রুপ। এ অধিগ্রহণ চুক্তির পরিমাণ ২৬৫ কোটি ডলার। এ অধিগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে নতুন কোম্পানি স্যাকস গ্লোবাল। এর অধীনে পরিচালিত হবে চারটি ডিপার্টমেন্টাল চেইন। এমন একসময় চুক্তিটি হলো যখন ই-কমার্সের ব্যাপক সম্প্রসারণের কারণে তরুণ ক্রেতারা পুরনো ধাঁচের কেনাকাটা থেকে আগ্রহ হারিয়ে ফেলছে। তবে স্যাকস গ্লোবাল জানিয়েছে, কোম্পানির পুনর্গঠন ও ক্রেতা আকর্ষণের বিষয়ে তারা আশাবাদী। খবর: সিএনবিসি
২৬৫ কোটি ডলারে নেইম্যান মারকুস কিনে নিচ্ছে এইচবিসি
এক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের দুটি বিলাসপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান। ডিপার্টমেন্টাল স্টোর স্যাকস ফিফথ এভিনিউয়ের প্যারেন্ট এইচবিসি কিনে দিতে যাচ্ছে নেইম্যান মারকুস গ্রুপ। এ অধিগ্রহণ চুক্তির পরিমাণ ২৬৫










