এর অংশ হিসেবে সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড. মো. জাহিদ হোসেন। ব্যাংকটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জনসাধারণের মধ্যে আর্থিক সচেতনতা ও সাক্ষরজ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ‘আর্থিক সাক্ষরতা দিবস ২০২৬’ উদযাপন করা হয়েছে।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মার্কেন্টাইল ব্যাংকের এসইভিপি ও প্রধান শাখার প্রধান মো. আব্দুল আউয়াল, এসভিপি জিহান আল ফুয়াদ, এসভিপি ও হেড অব করপোরেট লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট কেএম আনোয়ারুল ইসলাম এবং একই বিভাগের এভিপি তপন জেমস রোজারিও, এসভিপি ও হেড অব করপোরেট ব্যাংকিং মো. ফারুক আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া দেশব্যাপী মার্কেন্টাইল ব্যাংকের সব শাখা-উপশাখা একযোগে আর্থিক সাক্ষরতা দিবস যথাযথভাবে পালন করা হয়েছে।

উল্লেখ্য, আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে প্রতি বছর মার্চ মাসের প্রথম সোমবারকে ‘আর্থিক সাক্ষরতা দিবস’ হিসেবে উদযাপন করা হয়।