পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রির ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ডের (পিসিআই ডিএসএস) সর্বশেষ চতুর্থ সংস্করণের সনদ অর্জন করেছে দেশের অন্যতম ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটি ক্রেডিট কার্ডসংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় পিসিআই এসএসসির আবশ্যিক নিয়ম অনুযায়ী কার্যকারিতা, দক্ষতা, গোপনীয়তা রক্ষা ও বিশ্বস্ততা নিশ্চিতের ফলে এ স্বীকৃতি অর্জন করেছে। দেশের প্রথম এনবিএফআই হিসেবে এ সনদ অর্জন করেছে লংকাবাংলা ফাইন্যান্স।
পিসিআই ডিএসএসের ভার্সন ফোর সনদ পেয়েছে লংকাবাংলা ফাইন্যান্স
পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রির ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ডের (পিসিআই ডিএসএস) সর্বশেষ চতুর্থ সংস্করণের সনদ অর্জন করেছে দেশের অন্যতম ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।










