উদযাপনের অংশ হিসেবে একটি কেক কাটা হয়। এতে বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর ইউ সিদ্দিকসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো অংশ নেন বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ভারপ্রাপ্ত উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক বিভাগের প্রধানরা, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা। —বিজ্ঞপ্তি