অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার। এ সময় সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মেদ মাহাদি হাসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব ইনফরমেশন টেকনোলজি মোহাম্মদ মেজবাহ উদ্দিন, জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব ট্রেক মার্কেটিং সার্ভিসেস মোহাম্মদ মুর্তজা আলম, জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব বিজনেস অ্যান্ড মার্কেট ডেভেলেপমেন্ট ডিপার্টমেন্ট মোহাম্মদ মনিরুল হক ও নারী সহকর্মীরা বক্তব্য রাখেন। —বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক নারী দিবসে সিএসইর ‘রিং দ্য বেল ফর জেন্ডার ইকুয়ালিটি’ অনুষ্ঠান
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘রিং দ্য বেল ফর জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এক্সচেঞ্জটির প্রধান কার্যালয়ে ৮ মার্চ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।










