এ লক্ষ্যে বাংলাদেশে অডি ব্র্যান্ডের গাড়ির অনুমোদিত পরিবেশক প্রোগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেডের (পিএমআইএল) সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

ইউনাইটেড ফাইন্যান্সের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় অডি গাড়ি কিনতে আগ্রহী গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও স্বচ্ছ অর্থায়ন সুবিধা নিশ্চিত করা হবে। ফলে দেশে প্রিমিয়াম গাড়ির ক্রেতাদের জন্য বিশেষায়িত অর্থায়ন সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে।

সম্প্রতি এক অনুষ্ঠানে ইউনাইটেড ফাইন্যান্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান এবং প্রোগ্রেস মোটরস ইমপোর্টসের ব্যবস্থাপনা পরিচালক সাদ নুসরাত খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার মোহাম্মদ মনির উদ্দিন ও হেড অব কার লোন মো. হেদায়েতুর রহমান। অন্যদিকে পিএমআইএলের পক্ষে ছিলেন কান্ট্রি লিড-মার্কেটিং অ্যান্ড অপারেশনস তানজিলা তাসলিম শীতল এবং কান্ট্রি লিড-সেলস সাফায়েত বিন তৈয়ব।