পাশাপাশি প্রথমবারের মতো ‘শেল্টেক সার্ভিস মান্থ-২০২৬’-এর আয়োজন করা হয়েছে। রাজধানীর পশ্চিম পান্থপথে প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে গতকাল এ আয়োজনের উদ্বোধন করা হয়। মেলাটি ঢাকা করপোরেট অফিস, তেজগাঁও সেলস অফিস, জলসিঁড়ি ও চট্টগ্রাম অফিসে একযোগে চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (শুক্রবারসহ) মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
শেল্টেক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের মেলায় ৭৭টি প্রকল্পসহ সাড়ে চার শতাধিক আবাসিক ও বাণিজ্যিক ইউনিট গ্রাহকদের চাহিদা অনুযায়ী উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্প ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা ডিওএইচএস, জোয়ার সাহারা, বসুন্ধরা, নিউ ইস্কাটন, উত্তরা ও জলসিঁড়ি আবাসন এবং চট্টগ্রামের দক্ষিণ খুলশি ও পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মেলায় অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক স্পেস বুকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত বিশেষ অফার দেয়া হচ্ছে। পাশাপাশি থাকছে কমপ্লিমেন্টারি কিচেন কেবিনেট ও ইন্টেরিয়র ডিজাইন সলিউশন।
অন্যদিকে সার্ভিস মান্থের আওতায়, ১৯৮৮-২০২৬ সাল পর্যন্ত শেল্টেকের হস্তান্তরকৃত সব অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্পেসের জন্য মেইনটেন্যান্স, মেরামত এবং কারিগরি পরিদর্শন সেবা দেয়া হবে। এখন থেকে উদ্যোগটি প্রতি বছর নিয়মিতভাবে আয়োজন করা হবে বলেও জানিয়েছে আবাসন প্রতিষ্ঠানটি।










