ইলন মাস্ক বলেছেন, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) বন্ধ করবে। কারণ সোমবার (৩ ফেব্রুয়ারি) কর্মীদের বাড়িতে থাকতে বলা হয়েছে, এতে সংস্থার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। খবর বিবিসি।

এ বিলিয়নিয়ার ও ট্রাম্পের উপদেষ্টা এমন এক সময়ে মন্তব্যটি করেন, যখন সংস্থার দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। সংস্থার ওয়েবসাইট গত শনিবার থেকে কাজ করছে না।

কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সংস্থাটি বন্ধ করার বিষয়ে ধোঁয়াশা তৈরি করেছিলেন। রোববার রাতে তিনি সাংবাদিকদের বলেন, ইউএসএআইডি একদল উগ্রপন্থী পাগল দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা তাদের সরিয়ে দিচ্ছি। তিনি বলেন, তারপর আমরা একটি সিদ্ধান্ত নেব।