এখনো বৈশ্বিক অর্থনীতি তুলনামূলকভাবে টিকে আছে এবং আপাতত বড় ধরনের বৈশ্বিক মন্দার মুখে পড়ার সম্ভাবনা কম। বিশ্ব বাণিজ্য, মূলধন প্রবাহ ও প্রবৃদ্ধির মূল গতিপথগুলো এখন পুরোপুরি ভেঙে না পড়ে বরং একটি নতুন কাঠামোয় পুনর্গঠিত বা পুনর্বিন্যস্ত হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যে মূলত তিনটি প্রধান ধারা স্পষ্ট হয়ে উঠছে—প্রথমটি যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্রদের বলয়, দ্বিতীয়টি চীনকেন্দ্রিক বাণিজ্য বলয় এবং তৃতীয়টি একটি নিরপেক্ষ ও ব্যবহারিক অবস্থান নেয়া দেশগুলোর গ্রুপ। বাণিজ্য আগের মতো পুরোপুরি বাধাহীন না হলেও এটি একেবারে বন্ধ হয়ে যাবে না, বরং নতুন ভূরাজনৈতিক অক্ষে প্রবাহিত হবে।
অর্থনৈতিক বলয় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মূলধন এবং মুদ্রা ব্যবস্থায়ও এর রেশ স্পষ্ট। কারিগরি সীমাবদ্ধতা ও মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে মার্কিন ডলারকে এখনই পুরোপুরি প্রতিস্থাপন করা সম্ভব নয়, তবে মুদ্রার একক আধিপত্যের জায়গা থেকে বিশ্ব ধীরে ধীরে এক বহুমুখী ব্যবস্থার দিকে এগোচ্ছে। অন্যদিকে বর্তমান অর্থনৈতিক পরাশক্তি হওয়ার মূল লড়াইটি জমে উঠেছে প্রযুক্তি বিশেষত এআই ও বিরল খনিজ উপাদান ঘিরে। বিশ্ব অর্থনীতি এখন আর আগের সুসংহত বিশ্বায়নের মডেলে নেই; বরং এটি একটি খণ্ডিত, সাবধানী এবং বৈচিত্র্যময় ভূরাজনৈতিক নতুন কাঠামোর ভেতরেই নিজের প্রবৃদ্ধির পথ খুঁজে নিচ্ছে।
[গ্লোবাল ইকোনমি আনর্যাপড পডকাস্টের সারসংক্ষেপ]
ড. গৌরব গাঙ্গুলী: অর্থনৈতিক সেবা প্রতিষ্ঠান মুডি অ্যানালিটিকসের আন্তর্জাতিক অর্থনীতির প্রধান










