স্বাস্থ্যসেবায় বেসরকারি খাত অভূতপূর্ব অবদান রেখে চলেছে। এ খাতে যারা কাজ করছেন, বিশেষ করে চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান এবং যারা পরিচালনা করছেন, সবাইকে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। স্বাস্থ্যসেবায় বেসরকারি খাত অভূতপূর্ব অবদান রেখে চলেছে। এ খাতে যারা কাজ করছেন, বিশেষ করে চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান এবং যারা পরিচালনা করছেন, সবাইকে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। বেসরকারি খাতকে নিয়ন্ত্রণ করতে হবে এমন কথা উঠেছে। এগুলো আসলে বেসরকারি খাতের জন্য অপমানজনক।
বেসরকারি খাত যে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব অবদান রাখছে, তার জন্য প্রাপ্য সম্মানটুকু না দিলে দেশ এগোবে না। ৬৭ বছর ধরে স্কয়ার এ খাতে কাজ করছে। কেউ যদি মনে করেন, স্বাস্থ্য খাতের অগ্রগতি কয়েক দিনে অর্জিত হয়েছে তারা ভুল করছেন। গুটিকয়েকজনের অবদানে দেশ এ জায়গায় আসেনি। এ দেশের জনগণ, স্বাস্থ্য খাতে যারা কাজ করেন—চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, টেকনিশিয়ান সবার অবদান রয়েছে। আমরা আগেও কাজ করেছি। এখনো করছি। কয়েক মাস পর নির্বাচিত সরকার আসবে। তখনো আমরা কাজ করব।
মনে রাখবেন, স্বাস্থ্য খাতে বেসরকারি খাতের একটি অসাধারণ অবদান রয়েছে, যা পূর্ববর্তী বক্তারাও বলে গেছেন। তাদের প্রতি যদি ওই সম্মানটুকু না দেখান তাহলে দেশ এগোবে না। আর মাত্র কয়েক মাস পরেই নির্বাচিত সরকার আসছে। আশা করি তারা কাজ করবেন। আমরা শুধু এতটুকু বলতে চাই, অতীতেও আমরা কাজ করেছি, এখনো করছি, সামনের দিনগুলোয়ও করে যাব। ৬৭ বছর ধরে আমরা এ খাতে কাজ করে যাচ্ছি। সুতরাং, কেউ যদি মনে করে থাকেন এ অর্জন কয়েক দিনের, তারা ভুল করছেন। দেশকে এগিয়ে যেতে হবে। এটা কারো একজনের বা কয়েকজনের জন্য আজকে এ জায়গায় আসেনি। এদেশের জনগণের এবং আজকে যারা স্বাস্থ্য খাতে কাজ করছেন—চিকিৎসক, যারা হাসপাতাল চালাচ্ছেন, টেকনিশিয়ান সবার অবদানেই আমরা আজকে এ জায়গায় এসেছি। সুতরাং, আমরা সরকারের কাছ থেকে এ সম্মানটুকু প্রত্যাশাই করতে পারি।
তপন চৌধুরী: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পরিচালক, স্কয়ার গ্রুপ
[বণিক বার্তা আয়োজিত প্রথম ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ ২০২৫’-এ সম্মানিত অতিথির বক্তৃতায়]










