১০ মার্চ, ১৯৪৫। পারমাণবিক বোমা হামলায় বিধ্বস্ত জাপানে ঘটে আরো একটি হৃদয়বিদারক হামলার ঘটনা। টোকিওতে অপারেশন মিটিং হাউস নামে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। জাপানে এই হামলা টোকিও গ্রেট এয়ার রেইড নামে পরিচিত।

১৯৪৪ সালের জুনে জাপানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুরু করা বিমান হামলার পরিপ্রেক্ষিতেই চালানো হয় টোকিও আক্রমণ। এই অভিযানের আগে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমান বাহিনী (ইউএসএএফ) জাপানি শিল্প স্থাপনাগুলোর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছিল। তবে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় ভয়াবহ এই হামলার দিকে অগ্রসর হয় মার্কিন বিমানবাহিনী।

১৯৪৫ সালের ১০ মার্চের ভোরে অভিযানটি ছিল জাপানি শহরের বিরুদ্ধে প্রথম বড় অগ্নিবোমা হামলা। ইউএসএএফ ইউনিটের অন্তত তিনশ’ বিমান এতে অংশ নিয়েছিল। বি-২৯ সুপারফোরট্রেস বোমারু বিমানগুলো টোকিওতে প্রায় ৩ লাখ ৩০ হাজার বোমা ফেলে। হামলায় এক রাতেই নিহত হয়েছিল প্রায় এক লাখ মানুষ। পুড়ে ছারখার হয়ে যায় রাজধানী টোকিওর ৪১ বর্গ কিলোমিটার এলাকা। ধ্বংস হয় আড়াই লক্ষাধিক ভবন। এতে গৃহহীন হয়ে পড়ে ১০ লাখের বেশি মানুষ।

ভয়াবহ সেই হামলার ৮০ বছর পেরিয়ে গেলেও দিনটির নেই কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি। দিনটি স্মরণে কোনো স্মৃতিসৌধ নেই, এমনকি হতাহত বা ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যাও এখনো নির্ণয় করা হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্ষয়ক্ষতি নিরুপণ করে হিরোশিমা, নাগাসাকির বোমা হামলায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে তহবিল বরাদ্দ করেছিল তৎকালীন জাপান সরকার। তবে সেসময়ও অবহেলিত থেকে গেছে টোকিও বিমান হামলায় ক্ষতিগ্রস্থরা।