আজ ১২ জুলাই। নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই দিনটি। যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে নানা আবিষ্কার, রাজনৈতিক পরিবর্তন, সাহিত্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অধ্যায়সহ বিভিন্ন ঘটনা দিয়ে আজকের দিনটি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। নিচে আজকের দিনের উল্লেখযোগ্য কিছু ঘটনা, জন্ম ও মৃত্যুর তালিকা তুলে ধরা হলো—
উল্লেখযোগ্য ঘটনা:
১১০৯ - ক্রুসেড বাহিনী ত্রিপলি দখল করে।
১১৯১ - রাজা রিচার্ড ও তার সঙ্গীরা প্যালেস্টাইনে সারাসেনদের পরাজিত করেন।
১৫৪৩ - রাজা অষ্টম হেনরি তার ষষ্ঠ স্ত্রী ক্যাথরিন পারকে বিয়ে করেন।
১৬৭৯ - ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস ‘হেবিয়াস কর্পাস অ্যাক্ট’ অনুমোদন করেন। এর ফলে অভিযুক্ত ব্যক্তির বিচার পাওয়ার অধিকার নিশ্চিত হয়।
১৬৯০ - আয়ারল্যান্ডে বয়েন নদীর যুদ্ধে প্রোটেস্ট্যান্ট রাজা উইলিয়াম তৃতীয় ক্যাথলিক রাজা জেমস দ্বিতীয়কে পরাজিত করেন।
১৯০২ - অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নারীদের ভোটাধিকার অনুমোদন করে।
১৯৪৩ - সোভিয়েত বাহিনী ও জার্মান বাহিনীর মধ্যে প্রোখোরভকায় বিশ্বের অন্যতম বৃহৎ ট্যাংক যুদ্ধ সংঘটিত হয়।
১৯৫৭ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আইজেনহাওয়ার হেলিকপ্টারে চড়া প্রথম প্রেসিডেন্ট হন। একই দিনে, ধূমপান ও ফুসফুস ক্যানসারের মধ্যে সম্পর্ক থাকার কথা ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল।
১৯৬০ - সোভিয়েত ইউনিয়ন ‘স্পুটনিক ৫’ উৎক্ষেপণ করে।
১৯৬২ - লন্ডনের মার্কি ক্লাবে ‘দ্য রোলিং স্টোনস’ প্রথমবারের মতো সরাসরি সংগীত পরিবেশন করে।
১৯৮৪ - যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী ওয়াল্টার এফ. মন্ডেল তার রানিংমেট হিসেবে জেরালডিন ফেরারোর নাম ঘোষণা করেন। তিনি ছিলেন বড় কোনো মার্কিন রাজনৈতিক দলের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত প্রথম নারী।
১৯৯৮ - লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে কোচে চড়ে রাস্তায় ঘোরেন দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলা।
জন্ম
১৮১৭ - হেনরি ডেভিড থোরো, মার্কিন সাহিত্যিক।
১৮৯৫ - আর বাকমিনস্টার ফুলার, মার্কিন প্রকৌশলী ও স্থপতি।
১৯০৪ - পাবলো নেরুদা, চিলির কবি।
১৯৩৭ - বিল কসবি, মার্কিন বিনোদনশিল্পী ও প্রযোজক।
১৯৯৭ - মালালা ইউসুফজাই, পাকিস্তানি নারীশিক্ষা অধিকারকর্মী ও শান্তিতে নোবেল বিজয়ী।
মৃত্যু
১৯১০ - চার্লস স্টুয়ার্ট রোলস, গাড়ি নির্মাতা রোলস-রয়েসের সহপ্রতিষ্ঠাতা।
১৯৮৩ - ক্রিস উড, ‘ট্রাফিক’ ব্যান্ডের স্যাক্সোফোন ও ফ্লুটবাদক।
২০০৩ - বেনি কার্টার, খ্যাতিমান স্যাক্সোফোনবাদক ও সুরকার।










