আজ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫। ইতিহাসের এই দিনে ঘটেছে যুগান্তকারী কিছু ঘটনা, জন্ম কিংবা মৃত্যুবরণ করেছেন বিশিষ্টজন। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ বিষয়-
ঘটনাবলি
১৮৬৪ - স্যার স্যামুয়েল বেকার অ্যালবার্ট আফ্রিকার হ্রদ আবিষ্কার ও নামকরণ করেন।
১৯২৫ - প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সম্প্রচার সম্পন্ন হয়।
১৯৩১ - ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা মুক্তি পায়।
১৯৮০ - ইরানের সংসদ মজলিসে শুরার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯০ - মিখাইল গর্বাচেভ সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯২ - সোভিয়েত ইউনিয়নের ‘প্রাভদা’ পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যায়।
জন্ম
১৮৭৯ - আলবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯৩৩ - মাইকেল কেইন, ইংরেজ অভিনেতা ও লেখক।
১৯৬৫ - আমির খান, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের অভিনেতা।
১৯৮৬ - জেমি বেল, ইংরেজ অভিনেতা ও নৃত্যশিল্পী।
মৃত্যু
১৮৮৩ - কার্ল মার্ক্স, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা।
১৯৭৬ -পল্লীকবি জসিমউদ্দিন, বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক।
২০১৮ - স্টিভেন হকিং, ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ।










