আজ ১৩ জুলাই। নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই দিনটি। যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে নানা আবিষ্কার, রাজনৈতিক পরিবর্তন, সাহিত্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অধ্যায়সহ বিভিন্ন ঘটনা দিয়ে আজকের দিনটি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। নিচে আজকের দিনের উল্লেখযোগ্য কিছু ঘটনা, জন্ম ও মৃত্যুর তালিকা তুলে ধরা হলো—

উল্লেখযোগ্য ঘটনা:

১১৭৪ - বিদ্রোহে নেতৃত্বদানকারী স্কটল্যান্ডের রাজা উইলিয়ামকে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরির অনুগত বাহিনী আলনউইকে আটক করে।

১৫৬৮ - সেন্ট পলস ক্যাথেড্রালের ডিন আলেকজান্ডার নোয়েল বিয়ার বোতলজাত করার কৌশল উদ্ভাবন করেন।

১৭৭২ - ক্যাপ্টেন জেমস কুক দক্ষিণ গোলার্ধের নতুন ভূখণ্ড অনুসন্ধানে রিজল্যুশন জাহাজে দ্বিতীয় সমুদ্র অভিযানে যাত্রা শুরু করেন।

১৭৯৩ - ফরাসি বিপ্লবী জ্যাঁ-পল মারাটকে শার্লট কর্ডে তার বাথটাবে হত্যা করা হয়।

১৮৩২ - ভৌগোলিক হেনরি স্কুলক্র্যাফট মিসিসিপি নদীর উৎস আবিষ্কার করেন।

১৮৩৭ - রানী ভিক্টোরিয়া বাকিংহাম প্যালেসে বসবাসকারী প্রথম ব্রিটিশ রাজা হন।

১৯২৩ - গোবি মরুভূমিতে রয় চ্যাপম্যান অ্যান্ড্রুজ প্রথম স্বীকৃত ডাইনোসরের ডিম আবিষ্কার করেন।

১৯৪৩ - ইতিহাসের সবচেয়ে বড় ট্যাংকের যুদ্ধ কুরস্কে রাশিয়া ও জার্মানির মধ্যে সংঘটিত হয়। এতে বিজয়ী হয় রাশিয়া।

১৯৮৫ - আফ্রিকার দুর্ভিক্ষ মোকাবিলায় লন্ডনের ওয়েম্বলি ও ফিলাডেলফিয়ার জন এফ কেনেডি স্টেডিয়ামে একযোগে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ‘লাইভ এইড’ কনসার্ট।

২০০১ - আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০০৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক বেইজিংয়ে আয়োজনের সিদ্ধান্ত ঘোষণা করে।

জন্ম

১৯৪২ - হ্যারিসন ফোর্ড, মার্কিন চলচ্চিত্র অভিনেতা।

১৯৪০ - প্যাট্রিক স্টুয়ার্ট, ব্রিটিশ অভিনেতা।

১৯৩৫ - জ্যাক কেম্প, মার্কিন রাজনীতিবিদ ও ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

১৯৫৪ - ফ্রিদা কাহলো, প্রখ্যাত মেক্সিকান চিত্রশিল্পী।

১৯৫১ - আর্নল্ড শোয়েনবার্গ, অস্ট্রিয়ান সুরকার ও চিত্রকর।

২০০৪ - আর্থার 'কিলার' কেন, ‘দ্য নিউ ইয়র্ক ডলস’ ব্যান্ডের বেজ গিটারিস্ট।