আজ ৬ জুলাই। নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই দিনটি। যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে নানা আবিষ্কার, রাজনৈতিক পরিবর্তন, সাহিত্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অধ্যায়সহ বিভিন্ন ঘটনা দিয়ে আজকের দিনটি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। নিচে আজকের দিনের উল্লেখযোগ্য কিছু ঘটনা, জন্ম ও মৃত্যুর তালিকা তুলে ধরা হলো—

উল্লেখযোগ্য ঘটনা:

১৬৫৪ - সুইডেনের রানী ক্রিস্টিনার রাজসিংহাসন ত্যাগ।

১৬৬০ - সুইডেন ও ডেনমার্কের দীর্ঘদিনের যুদ্ধাবসান।

১৭৫২ - একটি ভয়ংকর অগ্নিকাণ্ডের ফলে মস্কোর ১৮ হাজার ঘরবাড়িসহ প্রায় এক-তৃতীয়াংশ শহর পুড়ে ধ্বংস হয়ে যায়।

১৮০১ - স্পেন ও পর্তুগালের মধ্যে বাদাহস চুক্তি স্বাক্ষর।

১৮০৮ - নেপোলিয়নের ভাই জোসেফ বোনাপার্ট স্পেনের রাজা হন।

১৮০৯ - সুইডেনের সংবিধান প্রনয়ণ করা হয়।

১৯১৯ - সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ফিনল্যান্ডের যুদ্ধ ঘোষণা।

১৯৪২ - অ্যানা ফ্র্যাঙ্ক ও তার পরিবার আমস্টারডামে আত্মগোপন করেন। তারা একটি গোপন অ্যানেক্সে বসবাস করতেন। ডাউয়েরিতে লেখা তার যুদ্ধের এই অভিজ্ঞতা যুদ্ধ সাহিত্যের একটি ক্লাসিক হয়ে উঠেছে। ১৯৪৪ সালের ৪ আগস্ট ধরা পড়ার আগ পর্যন্ত তারা সেখানেই ছিলেন।

১৯৬৪ - ব্রিটেনের কাছ থেকে মালাবির স্বাধীনতা লাভ।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইকুয়েডর।

১৯৯১ - ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হওয়ার ঘোষণা দেয়।

১৯৯৪ - কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১ হাজার মানুষ নিহত।

জন্ম

১৯২১ - ন্যান্সি রিগান, আমেরিকান ফার্স্ট লেডি।

১৯৩৫- ১৪তম দালাই লামা, তিব্বতি বৌদ্ধ ভিক্ষু।

১৯৪০ - নুরসুলতান নাজারবায়েভ, কাজাখস্তানের প্রেসিডেন্ট।

১৯৪৬ - সিলভেস্টার স্ট্যালোন, মার্কিন অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক।

মৃত্যু

১৭৫৫ - লুই সেন সিমুন, ফরাসি লেখক।

১৯৬৮ - রবার্ট এফ কেনেডি, আমেরিকান রাজনীতিক ও আইনজীবী।