আজ ২ জুলাই। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা:

১২১৪ – ইংল্যান্ডের রাজা জন ফ্রান্সের নরম্যান্ডি পুনর্দখলের চেষ্টায় লা রোশ-অক্স-মোয়ন যুদ্ধে পরাজিত হন।
১৫৭৮ – মার্টিন ফ্রোবিশার ব্যাফিন দ্বীপ দর্শন করেন।
১৬৪৪ – মার্সটন মুরের যুদ্ধে রাজপন্থীদের পরাজিত করে পার্লামেন্টারি বাহিনী।
১৮৮১ – মার্কিন প্রেসিডেন্ট জেমস গারফিল্ডকে গুলি করে আহত করা হয়। এতে ৭৯ দিন পর তার মৃত্যু হয়।
১৯৩৭ – প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় নিখোঁজ হন বিমান চালক আমেলিয়া ইয়ারহার্ট ও ফ্রেড নুনান।
১৯৪০ – কলকাতায় গ্রেফতার হন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা সুভাষচন্দ্র বসু।
১৯৬৪ – যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার আইন ও ভোটাধিকার আইন স্বাক্ষর করেন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন।
১৯৯০ – মক্কার এক সুড়ঙ্গপথে পদদলিত হয়ে ১ হাজার ৪২৬ হজযাত্রী নিহত হন।
১৯৯৮ – যুক্তরাজ্যে প্রকাশিত হয় হ্যারি পটার সিরিজের দ্বিতীয় বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস’।
২০০২ – প্রথমবারের মতো বেলুনে একাই বিশ্বভ্রমণ সম্পন্ন করেন স্টিভ ফসেট।

জন্ম

১৮৯৮ – অ্যান্থনি সি. ম্যাকঅলিফ, মার্কিন সেনাপ্রধান।
১৯০৮ – থারগুড মার্শাল, মার্কিন বিচারপতি।
১৯২৫ – প্যাট্রিস লুমুম্বা, কঙ্গোর রাজনীতিবিদ।
১৯৪৭ – ল্যারি ডেভিড, মার্কিন কৌতুকশিল্পী ও লেখক।

মৃত্যু

১৫৬৬ – নস্ত্রাদামাস, জ্যোতিষবিদ।
১৯৬১ – আর্নেস্ট হেমিংওয়ে, সাহিত্যিক।
১৯৯৩ – ফ্রেড গুইন, অভিনেতা।
১৯৯৪ – আন্দ্রেস এসকোবার, কলোম্বিয়ার ফুটবলার।
১৯৯৯ – মারিও পুজো, লেখক।