বছরের শেষ সময়ে গ্রাহকের জন্য নতুন ক্যাম্পেইন চালু করেছে রিয়েলমি। ইয়ার এন্ড সেলিব্রেশন নামের এ ক্যাম্পেইনে কোম্পানির নির্ধারিত কিছু ডিভাইস ক্রয়ে ছাড় পাবে ক্রেতারা। স্টক শেষ না হওয়া পর্যন্ত রিয়েলমির এ ক্যাম্পেইন চলবে।
ইয়ার এন্ড সেলিব্রেশন ক্যাম্পেইনে রিয়েলমি সি৫৫ (৬+১২৮ জিবি) স্মার্টফোনটির মূল্য ১৯ হাজার ৯৯৯ টাকা। দ্রুত চার্জিং সুবিধা সম্পন্ন রিয়েলমি সি৫৩ (৬+১২৮ জিবি) স্মার্টফোনটি ১৫ হাজার ৯৯৯ টাকায় কেনার সুযোগও পাওয়া যাবে ক্যাম্পেইনে। বিশেষ এ অফারের আওতায় আরো রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা যুক্ত রিয়েলমি সি৫১ (৪+৬৪ জিবি)। ছাড়ের পর এর মূল্য ১২ হাজার ৯৯৯ টাকা। এছাড়া রিয়েলমি সি৩০এসের দুটি ভ্যারিয়েন্ট ইয়ার এন্ড সেলিব্রেশনের অংশ হিসেবে ৮ হাজার ৯৯৯ (২+৩২ জিবি) ও ১০ হাজার ৯৯৯ টাকায় (৩+৬৪ জিবি) পাওয়া যাচ্ছে। —বিজ্ঞপ্তি










