নেটফ্লিক্স ও ডিজনির পর এবার পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করার উদ্যোগ নিয়েছে স্ট্রিমিং প্লাটফর্ম ম্যাক্স। এর পরিপ্রেক্ষিতে পরিবার ও বন্ধুদের সঙ্গে প্লাটফর্মটির অ্যাকাউন্ট পাসওয়ার্ড শেয়ার করা যাবে না। এক সম্মেলনে কোম্পানির প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট জেবি পেরেট জানান, চলতি বছর শেষে অ্যাকাউন্ট শেয়ার করার বিষয়টি বন্ধ করে দেয়া হবে। মূলত ম্যাক্সের গ্রাহক সংখ্যা বাড়াতেই এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এনগ্যাজেট