কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) ঘিরে এগোচ্ছে বৈশ্বিক প্রযুক্তি খাত। এদিক থেকে ওপেনএআই শীর্ষে। ওপেনএআইয়ের বিপরীতে আরো অনেকেই নিজস্ব এআই প্লাটফর্ম তৈরি করছে। অ্যালফাবেট মালিকানাধীন গুগল একই ধরনের প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকে ২০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে।
ওপেনএআই প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রোপিকে ৫০ কোটি ডলার বিনিয়োগও করেছে গুগল। পরবর্তী সময়ে আরো ১৫০ কোটি ডলার বিনিয়োগে দিতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি।
বিগটেক কোম্পানিগুলো তাদের অ্যাপ্লিকেশনে এআই প্রযুক্তি যুক্ত করার প্রতিযোগিতায় রয়েছে। মাইক্রোসফট চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের অন্যতম প্রধান বিনিয়োগকারী। এদিকে গুগলের পাশাপাশি অ্যামাজন অ্যানথ্রোপিকের স্টার্ট আপে গত মাসে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। অ্যানথ্রোপিক চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ক্লড ২ চ্যাটবট তৈরি করা হয়েছে। সিএনবিসি জানিয়েছে, ক্লড ২ চ্যাটবটটি স্ল্যাক, নোশন এবং কোয়ারার মতো প্রযুক্তি কোম্পানিগুলোয় ব্যবহার করা হচ্ছে।
ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে, পূর্ববর্তী ৩০ কোটি ডলারের চুক্তিতে প্রযুক্তি জায়ান্ট গুগল স্টার্টআপের প্রায় ১০ শতাংশ অংশীদারত্ব নিয়েছিল। গুগল তখনই বিনিয়োগ করছে যখন অ্যানথ্রোপিক কোম্পানিটির ক্লাউড কম্পিউটিং বিভাগের পরিষেবা গ্রহণ করেছে।
ওয়াল স্ট্রিট জার্নাল আগে অ্যানথ্রোপিকের সঙ্গে গুগলের সর্বশেষ চুক্তির খবর প্রকাশ করেছিল। এআই স্টার্টআপগুলোয় ক্লাউড কোম্পানিগুলোর ক্রমবর্ধমান বিনিয়োগ মূলত চলমান প্রযুক্তি দৃশ্যপট বদলের অংশ হিসেবে দেখা হচ্ছে।










