পিক্সেল ৮ সিরিজের সঙ্গে গুগল ফটোজ অ্যাপে নতুন একাধিক ফিচার যুক্ত হয়েছে। এর মধ্যে অরিজিনাল সাইজের বা ‘র’ ছবি ব্যাকআপের সুবিধা নিয়ে আসছে গুগল ফটোজ। এখন থেকে পিক্সেল ৮ সিরিজে গুগল ফটোজ অ্যাপ ব্যবহারকারীরা অরিজিনাল বা ‘‌র’ ফাইল ব্যাক আপ রাখতে পারবে। খবর গিজমোচায়না।

প্রযুক্তিবিদদের আশা ফটোজ অ্যাপসের ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় সংস্করণে পাওয়া যাবে। ‘‌র’ ফটো ফাইল হচ্ছে মূলত ক্যামেরায় তোলা অরিজিনাল আনপ্রসেসড ছবি। যেখানে ছবির বিস্তারিত তথ্য সংরক্ষিত থাকে। এটি ব্যবহার করে ছবি এডিট ও কালার গ্রেডিং করা যথেষ্ট সহজ হয়। যে কারণে এ ফরমেটের ছবি নিয়ে কাজ করতে পেশাদার ফটোগ্রাফাররা বেশি পছন্দ করে।

গুগল ফটোজ এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে গুগল ক্লাউডে ক্যামেরায় তোলা ‘‌র’ ফটো ফাইলগুলো আপলোড করবে। গুগল অ্যাপ্লিকেশনটি ফটোগুলো আলাদাভাবে তালিকাবদ্ধ করবে। পাশাপাশি সে ফাইলগুলোকে ‘‌র’ ফাইলের ব্যাজে চিহ্নিত করা হবে।