দারাজ ১১.১১ ক্যাম্পেইন উপলক্ষে ফ্যানদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। নির্দিষ্ট কিছু ডিভাইসে ১৭ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ব্র্যান্ডটি। ২২ নভেম্বর পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। 

সম্প্রতি উন্মোচিত ডিভাইসগুলোয় ছাড় দিচ্ছে ব্র্যান্ডটি। এর মধ্যে রিয়েলমি সি৫১ (৪ জিবি/৬৪ জিবি) পাওয়া যাচ্ছে ১২ হাজার ৮৯৯ টাকায় (রিটেইল মূল্য ১৩ হাজার ৯৯৯ টাকা), রিয়েলমি সি৫৫ (৬ জিবি/১২৮ জিবি) ১৮ হাজার ৪৪৯ টাকা (রিটেইল মূল্য ২০ হাজার ৯৯৯ টাকা), রিয়েলমি সি৫৫ (৮ জিবি/২৫৬ জিবি) ২১ হাজার ৮৯৯ টাকায় (রিটেইল মূল্য ২৩ হাজার ৯৯৯ টাকা), রিয়েলমি সি৫৩ (৬ জিবি/১২৮ জিবি) ১৫ হাজার ৫৯৮ টাকায় (রিটেইল মূল্য ১৬ হাজার ৯৯৯ টাকা)। 

বেশ কয়েকটি ডিভাইসে ১৭ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ব্র্যান্ডটি। এর মধ্যে রিয়েলমি সি৩০ (২ জিবি/৩২ জিবি) পাওয়া যাচ্ছে ৯ হাজার ৯৫ টাকায় (রিটেইল মূল্য ১০ হাজার ৯৯৯ টাকা), রিয়েলমি সি৩৩ (৪ জিবি/১২৮ জিবি) ১৫ হাজার ১৯৯ টাকা (রিটেইল মূল্য ১৬ হাজার ৪৯৯ টাকা), রিয়েলমি সি৩০এস (৩ জিবি/৬৪ জিবি) ১১ হাজার ৪৯৫ টাকা। বিজ্ঞপ্তি