ডিজিটাল দক্ষতাকে জোরদার করার সম্মিলিত পদক্ষেপের লক্ষ্যে সিডস ফর দ্য ফিউচার সামিট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। হুয়াওয়ে, আসিয়ান ফাউন্ডেশন ও সাউথইস্ট এশিয়া মিনিস্টারস অব এডুকেশন অর্গানাইজেশন (এসইএএমইও) সম্মিলিতভাবে এ সামিটের আয়োজন করে।

‘কানেক্ট, কালটিভেট, কন্ট্রিবিউট ফর ইনক্লুসিভ ডিজিটাল ট্যালেন্ট গ্রোথ ইন এশিয়া-প্যাসিফিক’ শীর্ষক এ সামিটে ১৯টি এশিয়া প্যাসিফিক দেশ থেকে ৯১ অংশগ্রহণকারী অংশ নেন। হুয়াওয়ের সিডস ফর দ্য ফিউচার ফ্ল্যাগশিপ ট্যালেন্ট প্রোগ্রামের মাধ্যমে এ অঞ্চলের ডিজিটাল বিবর্তনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

১৯টি দেশের ৯১ অংশগ্রহণকারীর মধ্যে বাংলাদেশের ছয়জন বিজয়ী শিক্ষার্থীও সিডস ফর দ্য ফিউচার সামিট ২০২৩-এ অংশ নেন। এ সামিটে প্রযুক্তি ও সংস্কৃতি বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ, হুয়াওয়ের বিশ্বমানের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সেন্টার ও সদর দপ্তর পরিদর্শন এবং ঐতিহ্যবাহী ও আধুনিক চীন সম্পর্কে অভিজ্ঞতা নেয়ার সুযোগ দেয়া হয়।

হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট সাইমন লিন এবারের থিমের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘এ নিয়ে তৃতীয়বারের মতো এশিয়া প্যাসিফিক সিডস ফর দ্য ফিউচার সামিটের আয়োজন করেছে হুয়াওয়ে। আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর নতুন কিছু নিয়ে আরো বেশি অংশগ্রহণকারী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, যা এ প্রোগ্রামকে আরো এগিয়ে নিচ্ছে।’

সামিটের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, হুয়াওয়ে ও ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়ন (আইটিইউ) এশিয়া-প্যাসিফিক এলাকাজুড়ে আইসিটি পলিসি অ্যান্ড রেগুলেশন, যৌথ গবেষণা, অন্তর্ভুক্তিমূলক অবকাঠামো, ডিজিটাল সক্ষমতা তৈরি, নারী ও যুব ক্ষমতায়ন এবং ডিজিটাল অনুশীলন শেয়ারিংয়ের মতো ডিজিটাল সহযোগিতার ছয়টি মূল ক্ষেত্রকে গুরুত্ব দিতে একটি যৌথ উদ্যোগের ঘোষণা দেয়া হয়। 

সামিটে অংশ নেয়ার আগে এ ৯১ শিক্ষার্থীকে বাড়তি অভিজ্ঞতাদানের লক্ষ্যে চীনের শেনঝেন ও ডংগুয়ানে এ হুয়াওয়ের ক্যাম্পাস ঘুরে দেখানো হয়।