কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ চালু করতে যাচ্ছে সফটওয়্যার নির্মাতা কোম্পানি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম)। আগ্রহী শিক্ষার্থী ও মাঝ বয়সী ব্যক্তিদের জন্য চ্যাটবট প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার বিধি এবং নৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। খবর দ্য স্ট্রেইটস টাইমস।
প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে ২০২৬ সালের শেষ নাগাদ প্রায় ২০ লাখ মানুষকে প্রযুক্তিতে দক্ষ করে তুলতে চায় প্রতিষ্ঠানটি। কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষতা বাড়ানোর জন্য আইবিএম বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কাজ করে যাচ্ছে। আইবিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা অরবিন্দ কৃষ্ণ বলেন, ‘কলেজ শেষ হলেই শিক্ষা থেমে যায় না। ক্যারিয়ারের সবসময় একে চালিয়ে যেতে হয়।’
অরবিন্দ দাবি করেন, যেসব কাজ বারবার করতে হয়, আগামী পাঁচ বছরের মধ্যে তাদের ৩০ শতাংশই চলে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার দখলে।










