অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়ালিটি ডিভাইস ব্যবহারে উন্নত অভিজ্ঞতা নিশ্চিতে নতুন দুটি সেন্সর উন্মোচন করেছে স্যামসাং। এগুলো আইএসওসেল ভিজিয়ন ৬৩ডি ও ভিজিয়ন৯৩১ নামে এসেছে। এআর-ভিআরের পাশাপাশি এ দুটি সেন্সর সেলফোন ব্যবহারেও উন্নত অভিজ্ঞতা দেবে বলে দাবি কোম্পানিটির। খবর গিজমোচায়না।
দুটি সেন্সরই ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়ালিটিতে উন্নত অভিজ্ঞতা দেবে। এছাড়া ছবি ধারণসহ সব কাজে বিদ্যমান সমস্যার সমাধান দেবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আইএসওসেল ভিজিয়ন ৬৩ডি একটি থ্রিডি টিওএফ (টাইম অব ফ্লাইট) সেন্সর। এটি ৩২০×২৪০ পিক্সেলে কিউভিজিএ রেজল্যুশনে ছবি ধারণ করতে পারবে এবং ৬৪০×৪৮০ পিক্সেলে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমে ভিডিও ধারণ করবে।
প্রযুক্তি খাতে প্রথমবারের মতো সেন্সরটিতে ডেপথ সেন্সিং আইএসপি চিপ দেয়া হয়েছে। ফলে বিদ্যুতের ব্যবহার ৪০ শতাংশ পর্যন্ত কমানো যাবে এবং এজন্য আলাদা চিপের প্রয়োজন হবে না। ব্যাকসাইড স্ক্যাটারিং প্রযুক্তি থাকায় বেশি আলোয়ও ভালো ছবি তোলায় সহায়ক হবে এবং ছবিতে থাকা নয়েজ কমাবে।
আইএসওসেল ভিজিয়ন৯৩১ একটি শাটার সেন্সর। এটি স্ক্রিনজুড়ে রেকর্ড করতে সক্ষম।










